back to top

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৫:১৮

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোড ও টাইগার পাসের বাটালি হিল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে এ অর্থদণ্ড আরোপ করা হয়।

রবিবার (১১ ডিসেম্বর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং পণ্যে নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহারের দায়ে নগরের চট্টেশ্বরী রোডের মিষ্টিমুখ কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ও উৎপাদকের ঠিকানা ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে প্রভাতী কুলিং কর্ণারকে ৫ হাজার টাকা এবং রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা-দুর্গন্ধময় ও নিষিদ্ধ অ্যামোনিয়া খাদ্য দ্রব্য মেশানোর দায়ে বাটালি হিলের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান নগরের খাদ্য নিরাপত্তা ও নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।