চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমুন্ডি এলাকায় অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ নভেম্বর) দিনভর এ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে আর্থিক দণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন
কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলে দেখা গেছে, হোটেলটিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কোতোয়ালি মোড় এলাকার ফারুকের ফলের দোকানকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ১ হাজার ও সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফলমুন্ডি এলাকায় একই অপরাধে আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


