back to top

বন্দর থানা এলাকায় পাওয়া গেল বস্তাবন্দি অপরিচিত লাশ

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ০৯:১২

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর আনন্দবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘বস্তাবন্দি অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হত্যার পর তাকে ফেলে দেওয়া হয়েছে। আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’