back to top

প্লাস্টিকের বস্তা ভর্তি চোলাই মদ নিয়ে ধরা মাদক কারবারি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ১১:০৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

অভিযানে মো. আলমগীর (৪৫) নামে এক মাদক কারবারিকেও আটক করা হয়েছে।

জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে বিজেও-৭৭৭৯১ ওয়াঃ অফিসার মশিউর (৪৮ এডি), টাস্ক ফোর্স-২ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার আলমগীর উপজেলার কধুরখীল ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের পূর্ব কধুরখীল গ্রামের নুর হোসেন সওদাগরের ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আলমগীরের কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৫ লিটার চোলাই মদ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।