চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা লালারহাট এলাকায় মদ বিক্রির গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হাতে নাতে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম জয় দে (৩৫)। সে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দে’র ছেলে।
সোনবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তার মাদক কারবারিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর রবিবার (১৮ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।


