back to top

রাউজানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৬

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউপির কদমপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি পাইপগান ও ১ রাউন্ড শিসার কার্তুজ এবং ২টি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব-৭।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের পরিচালিত অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১১টায় কদমপুর গ্রামে রাশেদ মেম্বারের বাড়ির পুকুর পাড়ে খেঁজুর গাছের নিচে ঝোঁপ থেকে শপিং ব্যাগে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ১ রাউন্ড শিসার কার্তুজ এবং ২টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অস্ত্র রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।