আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে বলে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীতে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারের শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, হেরে যাওয়ার আশঙ্কা থেকেই একটি দল নির্বাচনকে প্রভাবিত করার পায়তারা করছে।
দুঃখজনকভাবে নির্বাচন কমিশন সেই পথেই হাঁটছে।
সমাবেশে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন জামায়াত আমির।
তিনি বলেন, দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ দাবির সমর্থনে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ কর্মসূচিতে সংহতি জানান ঢাকা-১৩ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক।
সমাবেশে উপস্থিত ছিলেন- জামায়াত আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক। এ সময় মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে ১১ জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হকের পক্ষে ভোট চান জামায়াত আমির।
বক্তব্য শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে মামুনুল হকের হাতে তার নির্বাচনী প্রতীক রিকশার মার্কা তুলে দেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


