back to top

জেলা জামায়াতের আমির বেলাল অর্ধকোটি টাকাসহ আটক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:২১

দেশজুড়ে ডেস্ক : সৈয়দপুর বিমানবন্দর থেকে অন্তত অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।

টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়েছে।

টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি