back to top

জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:২৪

রাজনীতি ডেস্ক : জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১১ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি। যারা এই লড়াইয়ে শুরু থেক যুক্ত ছিলাম, তারাই নির্বাচনে অংশ নিয়েছেন। জামায়াতের বিরুদ্ধে ১২৭টি অভিযোগ আমাদের সামনে এসেছে। এসব বিষয় আমাদের হতাশ করেছে।

সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার কাছে ৭৪ লক্ষ টাকা পাওয়া গেছে। তার পরিবারের দাবি এটা ব্যবসায়িক টাকা। কিন্তু তিনি কর্মজীবী মানুষ।

আয়কর দিয়েছেন মাত্র ৩ হাজার টাকা। তাহলে কীভাবে তিনি ব্যবসায়ী মানুষ।

নজরুল ইসলাম খান বলেন, যারা নীতির কথা বলেন, তাদের দলের এমন ঘটনায় নিন্দা জানায়।

তিনি বলেন, টাকা পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন সচিব বলেছেন, এটা অন্যায় না। ইসি সচিব পরে বলেছেন, তাকে মিসকোট করা হয়েছে।

তিনি বলেছেন, তিনি কখনোই এ কথা বলেননি। বিষয়টা দুঃখজনক। ইসি সচিব এ কথা বলতে পারেন না বা পত্রিকা মিস কোট করতে পারেন না।

তিনি বলেন, শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক। তাকে ২ বছরের জেল দেওয়া হয়েছে।

রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের সূত্রাপুর থানার জামায়াত নেতাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাচনের একদিন আগে টাকাসহ একজন আটক হওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলছে জামায়াত।

তিনি বলেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর পক্ষ হয়ে ভোটারদের টাকা বিতরণের চেষ্টা করেন সাবেক ছাত্রলীগ এবং বর্তমান এনসিপি নেতা। জনগণ তা প্রতিহত করেছে।

নারায়ণগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। তার স্ত্রী প্রিজাইডিং অফিসার। স্বামী জামায়াত নেতা। তারা হ্যাঁ ভোটে সিল মারছিলেন, পরে প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার করে।

নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।

এ্যানির বিষয়টি নিয়ে তিনি বলেন, এ্যানির ১৩০টি কেন্দ্রে ৮০৭টি বুথে এজেন্টের কাছে প্রস্তুতি থাকতে হয়। সে পরিমাণ টাকা রাখতে হয়। ১৫ লাখ টাকা ১১৫টি কেন্দ্রের জন্য। কিন্তু একটি বিশেষ দল খবর ছড়িয়েছে ৮০ লক্ষ টাকা পাওয়া গেছে। একজন ইউটিউবার বলছেন, এ্যানির গাড়ি থেকে ২ কোটি টাকা পাওয়া গেছে।

নজরুল ইসলাম খান বলেন, ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি