back to top

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৮

দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

এ সময় তিনি দেশকে এগিয়ে নিতে সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে বলেন।

ঢাকা-১৫ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন শফিকুল ইসলাম খান। তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়ী করতে তারেক রহমান আহ্বান জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় এসব বলেন তারেক রহমান।

‎তারেক রহমান বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে হবে। সব শ্রেণি পেশার মানুষের প্রচেষ্টায় আমাদের দেশ এগিয়ে যাবে।

আমি সবার প্রতি আহ্বান করবো, সবাই ঐক্যবদ্ধভাবে মিলে মিশে দেশকে এগিয়ে নিতে হবে।তারেক রহমান

আমাদের দেশকে পরিপূর্ণ শিক্ষা, শিশুদের মেধা বিকাশ, কৃষকদের জীবন মান উন্নয়ন, বেকার যুবকদের কর্মের ব্যবস্থা ও নারীদের উন্নত জীবনব্যবস্থা তৈরি করতে হবে।

‎বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে আমরা কার্যকরি পদক্ষেপ নেবো।

এ দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে গত কয়েক বছর শেষ করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সব মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা উন্নত দেশের মতো তৈরি করবো ইনশাল্লাহ।

এছাড়াও আমাদের দেশের সব সংকট দূর করতে নিত্য নতুন পদক্ষেপ নেব। আমাদের দেশকে আমরা গড়ে তুলবো।

‎এ সময় ঢাকা-১৫ আসনের ধানের শীষ প্রার্থী শফিকুল ইসলাম খানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি