চট্টগ্রামের সন্দ্বীপ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল বিজয়ী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:১৩

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বেসরকারি ফলাফলে ৭৩ হাজার ০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মোস্তফা কামাল পাশা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।

এ আসনে মোট ভোটার ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি