সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটবাজারী-বায়েজিদ) আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয আসনে ১৪৩টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছে প্রায় ৪৪ হাজার ভোট।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


