back to top

পুত্র মীর হেলালের নির্বাচনী প্রচারণার সময় যা বললেন পিতা মীর নাছির

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৫

সিটিজি নিউজ টুডে: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে জনগণকে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে হবে। তিনি বলেন, তার পুত্র ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন একজন শিক্ষিত, সৎ ও চরিত্রবান ব্যক্তি।

জনগণ তাকে নির্বাচিত করলে তিনি মানুষের আমানত যথাযথভাবে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে গণসংযোগ ও একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি চারিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সাইদ আহমদ (রহ.)-এর কবর জিয়ারত করেন।

মীর নাছির উদ্দিন বলেন, রাজনীতি কেবল ব্যক্তিগত ভাগ্য পরিবর্তনের জন্য নয়, এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যম হওয়া উচিত।

তিনি বলেন, তিনি নিজে রাজনীতি করেছেন এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়ে, আর তার ছেলে মীর হেলালও জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করবে।

এদিন কবর জিয়ারত শেষে ইউনিয়নের সরকার হাট বাজার অফিস উদ্বোধন করা হয়।

পরে মুহুরি হাট বাজার, বুড়ি পুকুর পাড় ও চারিয়া বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন চারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, জেলা যুবদল নেতা এম সাখাওয়াত হোসেন শিমুল, অধ্যাপক শেখ আহমেদ, আনোয়ার হোসেন উজ্জ্বল, জাফর উল আলম, নুরুল ইসলাম কন্ট্রাক্টর, ইয়াকুব মেম্বার, এম এ মোমিন, আবু সায়েম, উত্তম কুমার দাশ, মির্জা রাশেদ, আবু সাঈদ, পারভেজ তালুকদার, সাহেদ মেম্বার, জি এম সাইফুল, জাহাঙ্গীর আলম, মোরশেদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি