back to top

চট্টগ্রাশে শিশু অপহরণের অভিযোগ,পুলিশের জালে অপহরণকারী

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ১৩:৫৪

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশু অপহরণের অভিযোগে গতকাল সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. মনির হোসেন (২৮)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর চরকলমি এলাকার মো. ইসমাইলের ছেলে। বর্তমানে তিনি চান্দগাঁও থানার সুলতান কলোনি এলাকায় থাকতেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়।

পরে তার অবস্থান নিশ্তি করে অভিযান চালায় টিম চান্দগাঁও। অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে মনির হোসেন। তার বিরুদ্ধে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানালেন ওসি।