back to top

মিরসরাইয়ে লরিচাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১৯ জুন, ২০২৫ ০৬:৫৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় লরি চাপায় ষাটোর্ধ বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার বাদামতলী ফেনাপুনী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম জয়নাল আবেদীন। তিনি ওই এলাকার মৃত লকিয়ত উল্লার ছেলে। জয়নাল বাড়ির পাশে নার্সারি পরিচালনা করে সেখানকার চারা বড়তাকিয়া বাজারে বিক্রি করতেন বলে জানা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিল।

এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে গিয়ে আঁছড়ে পড়ে। এসময় লরিটি জয়নাল আবেদীনকেও টেনে হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ জয়নাল।