back to top

ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ৫৫০ ছাড়াল

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ১০:০০

বিশ্ব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ১৩১টি শহর আক্রান্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা সাড়ে ৫৫০ ছাড়িয়েছে।

সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সংস্থাটির তথ্যমতে, এখন পর্যন্ত ইরানের ১৩১টি শহর মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে।

রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং দেশজুড়ে ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী পূর্ণ সতর্কাবস্থায় রয়েছেন।

বর্তমানে মানবিক সেবা, সহায়তা এবং মনস্তাত্ত্বিক সমর্থন প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি