প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডিএমডি মোশারফ হোসেন।
আরও পড়ুন
নিহত মো. তারেক (৪৮) সন্দ্বীপ উপজেলার আজিমপুর পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত রেমিট্যান্স পাঠাতেন।
প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



