back to top

বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১৩:১২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীর নিজ শয়ন কক্ষ থেকেই ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থীর নাম ইনজামুল হক বাবু (১৮)। সে একই ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলী বাড়ির নুরুল হকের ছেলে।

সে নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কপোরেশন কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। তারা তিন ভাই ও এক বোন।

নিহতের বড় ভাই এমদাদুল হক জানান, ইনজামুল হক বাবু গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে গিয়েছিলো।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমার মা জকিয়া বেগম এসি (এয়ার কন্ডিশনার) বন্ধ করার জন্য ডাকতে যান।

অনেক ডাকাডাকি করে দরজা না খোলায় এবং তার সাড়া শব্দ না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে দেখি কক্ষে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে বাবুর ঝুলন্ত মরদেহ।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার।