চট্টগ্রামের বাঁশখালীতে গোয়ালঘর থেকে চুরি হওয়া ১টি গাভী ও একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ।
উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫নং ওয়ার্ড এলাকাযর পুইছড়ি ইউনিয়নের জিয়া উদ্দিনের গোয়ালঘরে বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে জিয়া উদ্দিনের গোয়ালঘরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা ১টি গাভী গরু নিয়ে যায়। গরু হারিয়ে জিয়া উদ্দিন আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে খবর আসে যে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের রাত্রি কালীন টহল ডিউটিকালে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সি হাট বাজার মসজিদ এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে থানা পুলিশ।
পরবর্তীতে জিয়া উদ্দীন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ১টি শনাক্ত করেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন উপজেলার পূর্ব পুঁইছড়ি ৫নং ওয়ার্ড এলাকার মো. ফজল কাদের (২০)। অন্যজন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার গাভী চোরের সহযোগী পিকআপ ড্রাইভার মো. ফোরকান (২৭)।
এ সময় তাদের কাছ থেকে ১টি গরু একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



