back to top

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ০৭:৫৮

রাজনীতি ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন।

রোববার (২৯ মার্চ) তিনি রাত সাড়ে ৩টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

সৌদি আরবের জেদ্দায় সোমবার সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নাহিদ ইসলাম সস্ত্রীক ওমরাহ পালন শেষে ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের আগে তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি