খাঁটি খাদ্যের অঙ্গীকারে শান্তিরহাটে ফুলকলির নতুন শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২৩:১৮

‘সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তা’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া শান্তিরহাটে ফুলকলি গ্রুপ’র একটি শোরুম নবরূপে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন ফুলকলি গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ শাহ্ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) আব্দুল মালেক সিকদার, ফুলকলি অ্যান্ড কোং লিমিটেড পটিয়ার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জসিম উদ্দিন, শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্সের ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফটিকছড়ির নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এরশাদুল আলম, ফুলকলি অ্যান্ড কোং লিমিটেড পটিয়ার সরবরাহ বিভাগের ইনচার্জ আব্দুল আজিজ, ইন্সপেক্টর মুহাম্মদ ইয়াসিন আরাফাত ও শহিদুল আলম, মনুফকির হাট শোরুমের সত্ত্বাধিকারী সোলতান মীর্জা।

শান্তিরহাট শোরুমের সত্ত্বাধিকারী সমর কান্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

তাঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ শংকর দাশ (সিধু), মোহাম্মদ খাইরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ নুরুল আমিন ও নুরুল আমিন নয়ন, আলহাজ্ব নাঈম হজ্ব কাফেলার সত্ত্বাধিকারী মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, রায় ফার্নিচারের সত্ত্বাধিকারী তপন বাবু এবং শান্তিরহাট বাজারের ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেজালমুক্ত ও মানসম্মত খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ফুলকলি গ্রুপ কাজ করে যাচ্ছে।

নতুন রূপে যাত্রা শুরু করা এই শোরুম এলাকার ক্রেতাদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।