back to top

মেয়াদোত্তীর্ণ রসমালাই–দধি বিক্রির দায়ে জরিমানা গুণল সাতকানিয়ার ২ প্রতিষ্ঠান

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১০:০৪

চট্টগ্রামের সাতকানিয়ায় খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে মেয়াদোত্তীর্ণ রসমালাই ও দধি বিক্রির দায়ে ‘পিউরিয়া’ ও বিএসটিআই লাইসেন্সবিহীন পণ্য বিক্রির দায়ে ‘ফুলকলি’—দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কেরানিহাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পিউরিয়াকে ৫০ হাজার এবং ফুলকলিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ওজন ও পরিমাপ আইন–১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং আইন–১৮ এর ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।