back to top

কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর চট্টগ্রামে যুবদলের শক্তি প্রদর্শন

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ০৯:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে নগরের ওয়াসা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দেউড়িতে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

মিছিল চলাকালে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এ সময় তাঁরা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে।

যুবদলের সাংগঠনিক ভিত মজবুত ও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে কাজ করবে যুবদল।”

তিনি আরও বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর রাজপথের পরীক্ষিত নেতৃত্বদের মূল্যায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আমাদের নেতা তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্ত।”

সমাবেশে নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি