back to top

ভোরে সড়কে হাঁটাহাঁটি করার সময় বাসের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৫ ১২:০০

কক্সবাজার-টেকনাফ সড়কে হাঁটাহাঁটি করার সময় বেপরোয়া বাসের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম মিনা বাজার টেকপাড়া এলাকার গোলাল হোসের ছেলে।

প্রত্যক্ষসূত্রে জানা যায়, শাহ আলম মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রতিদিনের ন্যায় ভোরে সড়কে হাঁটাহাঁটি করেন। ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টেকনাফগামী এ.আলম সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে এবং হোয়াইক্যং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।