back to top

নগরের জলাবদ্ধ এলাকা ও ভাঙা সড়ক পরিদর্শন করলেন চসিক মেয়র

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৫ ১২:০২

চট্টগ্রাম জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকা এবং ভাঙ্গা সড়কগুলো পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন।

আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে নগরীর ৪ নং মোহরা ওয়ার্ডস্হ এ এল খান সড়ক, ওয়াসা রোড, দেওয়ান মহসিন রোড, হাবিবুল্লাহ চৌধুরী সড়ক, উত্তর মোহরা সড়কসহ বেশ কয়েকটি ভাঙা সড়ক পরিদর্শন করেছেন চসিক মেয়র।

পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন এবং অতি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া মোহরা ৫ নম্বর ওয়ার্ডে অতি দ্রুত আলোকায়নের কার্যক্রম শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদগাও থানা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আজম, সাবেক কাউন্সিলর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন, মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, চাঁদগাও থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মানিক চৌধুরীসহ নগর যুবদল, ছাত্রদল ও ওয়ার্ড এবং থানা নেতৃবৃন্দ।