back to top

পতেঙ্গায় ব্যাংকারের বাসার দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৩:৩৪

চট্টগ্রামের দ‌ক্ষিণ পতেঙ্গা ডেইল পাড়া মাজার গ‌লি এলাকার ইসলামী ব্যাংক কাটগড় বাজার এজেন্ট ইনচার্জ সালেহ নূরের বাসায় দুর্ধর্ষ চু‌রির ঘটনা ঘটেছে।

শুক্রবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ব্যাংকারের বাসার জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় চোরের দল।

এ ঘটনায় শ‌নিবার (২৩ আগস্ট) সকালে থানায় এসে ব্যাংক কর্মকতা সালেহ নুর বাদী হয়ে চুরির মামলা দায়ের করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, চোরের দল জানালার গ্রীল কেটে আমার বাসায় ঢুকে ছেলের ল্যাপটপ, বাসার ৩ টি মোবাইল, আমার স্ত্রীর নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

চুরির পর বাসার সি‌সি‌টি‌ভি ফুটেজ দেখে চক্রের সদ‌স্য মো. বাদশা (২৬) ও র‌মিজ (১৬)কে সনাক্ত করে তাদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান জানান, ব্যাংক কর্মকর্তার বাসায় চু‌রির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। চোর চ‌ক্রদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।