back to top

পতেঙ্গায় স্কুল ভবনেেকেক্ষ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৮

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন একটি স্কুল ভবনের কক্ষ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় সেলিম চৌধুরী (৫৩) নামের এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পতেঙ্গার মাইজপাড়া বটতলা এলাকায় চাইল্ড কেয়ার একাডেমি স্কুল ভবনের নিচের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্কুলের শিক্ষকরা জানান, সেলিম চৌধুরী দুই মাস আগে শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগ দেন। তিনি স্কুলের পাশে একটি কক্ষে থাকতেন। তিনি শান্ত-স্বভাবের মানুষ ছিলেন।

কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি ক্লাসে আসেননি। রোববার সকালে এক শিক্ষার্থী কক্ষে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে শিক্ষক ও স্থানীয়রা পুলিশে খবর দেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হয়ে মৃত্যুর কারণ জানানো হবে।