back to top

মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১১:৫৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে করেরহাট-রামগড় আঞ্চলিক সড়কের করেরহাট ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।