চন্দনাইশে ৪ চোরাই গরুসহ চোর আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৪:৪৭

চট্টগ্রামের চন্দনাইশে চুরি হওয়া ৪টি গরুসহ সংঘবদ্ধ চোরচক্রের সদস্য আবদুল মাবুদ (৬০)কে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

আটককৃত আবদুল মাবুদ (৬০) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব দোহাজারী জামাল মেম্বারের বাড়ি এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরী এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত ১১ টা থেকে ৩০ অক্টোবর রাত ২টার মধ্যে মধ্যবর্তী যেকোন সময়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরি এলাকার মাহমুদুল হক রিয়াদ (৩৫) এর মালিকানাধীন গরুর খামার থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্রের সদস্য আবদুল মাবুদ (৬০) ও সদস্য মো. সেলিমসহ (৫০) অজ্ঞাতনামা ৭-৮ জন চোর।

গরু চুরির বিষয়টি থানা পুলিশকে জানালে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

এ সময় জামিরজুরি এলাকা থেকে চোরাইকৃত গরুগুলো উদ্ধারসহ চোর আবদুল মাবুদকে (৬০) আটক করা হয়।

চোর আবদুল মাবুদ ও চোর মো. সেলিমের বিরুদ্ধে এর আগেও অস্ত্র, ডাকাতিসহ চুরির একাধিক মামলা রয়েছে।

নতুন করে আবদুল মাবুদ ও মো. সেলিম এবং অজ্ঞাতনামা ৭-৮ জন বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, চোরাইকৃত ৪ গরুসহ আটক ১ চোর চক্রের সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চন্দনাইশে গরু চুরি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।