চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ শত ৬০ লিটার দেশিয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেবো ফিলিং স্টেশনের পূর্ব পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার মোজাম্মেলের বাড়ি মৃত রুহুল আমিনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার দেলোয়ারের বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. আওলাদ হোসেন (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম। তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেবো ফিলিং স্টেশনের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ২টি বাঁশের ভার জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।



