back to top

চন্দনাইশে ফসলি জমির মাটি কাটায় ২ এক্সকেভেটর জব্দের পর বিকল

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:৩৮

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমির মাটি কাটার দায়ে দুটি স্কেভেটর জব্দের পর বিকল করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন তথ্য পেয়ে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। তবে অভিযানে খবর পেয়ে সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “পাহাড় ও ফসলি জমি ধ্বংস করে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনীর সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীরা সহযোগিতা করেন।