মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত কিশোরের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব রায়পুর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয়রা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর১২ বছর বয়সী

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা।

তিনি দুপুরের দিকে জানান, মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট, কালো গোল গলা গেঞ্জি এবং কালো জ্যাকেট।

ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিবারের সন্ধানের চেষ্টা করছে পুলিশ।