চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৩:৩৯

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৮ জানুয়ারি) সকালে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে।

ঝগড়ার এক পর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে। ঘটনার পর পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণধোলাই দেন।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।