back to top

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৩:৪৬

ঋণখেলাপি সংক্রান্ত আপিল শুনানিতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৃথক আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগে প্রার্থিতা বাতিলের দাবিতে ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক আপিল আবেদন করেছিল।

শুনানি শেষে কমিশন ওই আপিলগুলো খারিজ করে তার প্রার্থিতা বহাল রাখে।

ইসি সূত্র জানায়, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংকের ঋণগ্রহীতা ছিলেন এবং অন্য দুটি ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি জামিনদার হিসেবে যুক্ত ছিলেন।

একইদিনে ঋণখেলাপের অভিযোগে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন এই আপিল আবেদন করেন।