চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রায় সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় দেখা যায়। এবার নিজের নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ এর প্রচারণা করলেন তিনি।
প্রচারণা অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, ‘রোজার ঈদ উপলক্ষে সবাই সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ৬০ শতাংশ ছাড় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান।’
ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শক।
প্রতিটি দিনই এখন তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেয়াই তার মূল পরিকল্পনা।’
সাংবাদিকরা শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতির কথা জানতে চাইলে অপু বলেন, ‘ভালোবাসা দিবসে তাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই।
দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শ্যুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের অ্যাকশন বলার পর সংলাপটাই ছিল তখন ভালোবাসার মুহূর্ত।’
এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন তা অতুলনীয়।
এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চান তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।‘


