back to top

বোয়ালখালীতে কৃষি জমির টপসয়েল কাটার সময় স্কেভেটর জব্দ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১১

বোয়ালখালীতে কৃষি জমির টপসয়েল কাটার সময় একটি স্কেভেটরের চাবি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অলি বেকারি মোড় এলাকার একটি বিলে মাটি কাটার সময় এ গাড়ি জব্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাটি কাটায় নিয়োজিত লোকজন স্কেভেটর রেখে পালিয়ে যায়। এ সময় পুলিশ স্কেভেটরটির চাবি জব্দ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।