চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বার্মা কলোনীতে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও অপ্রাপ্ত বয়ষ্কসহ ৩৪৫ জন রহিঙ্গা নাগরিককে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের একটি যৌথ দল দোহাজারীর ২ ও ৭নং ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালানো হয়।
আরও পড়ুন
এসময় বার্মা কলোনি থেকে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এই এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তারা।


