back to top

মিরসরাইয়ে পুকুরে ডুবে মারা গেছে তৃতীয় শ্রেণীর ছাত্র

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন নামে দশ বছর বযসী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকার বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে।

সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।