সিটিজি নিউজ টুডে : হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব শিকারপুর গ্রাম থেকে অচেনা ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গ্রামটির সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে খণ্ডিত অংশগুলো পাওয়া যায়।
জানা গেছে, লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশের খণ্ডিত ১টি হাত ও ২টি পা পোড়া এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে।
পরে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য খণ্ডিত অংশগুলো মর্গে প্রেরণ করা হয়।
হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধার করা মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে।
লাশের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খন্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



