back to top

ঢাকা-১৭ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৫০

রাজনীতি ডেস্ক : রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের নির্বাচনী লড়াইয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে তাঁর এই বিজয়ের খবর নিশ্চিত হওয়া গেছে।

তাছাড়া বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি