back to top

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপি প্রার্থী জসিম বিজয়ী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৪

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

দুজনের মধ্যে ভোটের ব্যবধান রয়েছে ১ হাজার ২৬টি।

প্রসঙ্গত, ওমর ফারুক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে। আসনটি থেকে অলি আহমেদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি