back to top

চট্টগ্রাম-৯ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আবু সুফিয়ান

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫৮

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান

নির্বাচন পরবর্তী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ১ ভোট।

এই হিসেবে প্রাথমিক অবস্থায় বিএনপি প্রার্থী তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৭ হাজার ৪৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি