back to top

চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান ভোট দিয়ে যা বললেন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:২১

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নিজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-৮ আসনে নগরের চান্দগাঁও আবাসিক বি ব্লক সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এ প্রার্থী।

ভোট প্রদান শেষে তিনি বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় আজ এক নতুন অধ্যায় শুরু হলো।

আজ আমি আনন্দিত, আমরা আমাদের নাগরিক অধিকার তথা ভোটাধিকার নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারছি।

গণতন্ত্রের জন্য আমাদের দল বিএনপিসহ এদেশের মানুষ সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি