back to top

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৩৫

জাতীয় ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন।

রবিবার রাত ৮টা ২৭ মিনিটের দিকে তার বাসায় পৌঁছান তিনি।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অপরদিকে, নাহিদের ইসলামের সঙ্গে উপস্থিতি ছিলেন আখতার হোসেন ও সারজিস আলম।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তারেক রহমান।

এসময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি