back to top

পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস: আবু সুফিয়ান

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৪

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাস মহান আল্লাহর কৃপা অর্জনের এক মহাসুযোগ।

রোজাদারদের মাঝে ইফতার বিতরণ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওয়াজেরপাড়া এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে “কাঁচা মাংস ও ইফতার সামগ্রী” বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির জন্য আমাদের অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হবে।

রোজা পালনের পাশাপাশি সমাজের বিত্তবানদের দায়িত্ব রয়েছে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের সহায়তা করা রমজানের মূল শিক্ষা।

ওমান প্রবাসী মো. নাছির উদ্দিনের সৌজন্যে প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রবাসী মো. নাছির উদ্দিন, মো. মাহবুবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি