back to top

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩১

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মধ্য কানাইমাদারী হযরত সৈয়দ জালাল খান মুন্দার পাড়া এলাকায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ওই বাড়ির একটি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুটির নাম মোহাম্মদ আলিফ। বয়স ৫ বছর। সে ওই গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল। সবার অজান্তে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলিফের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার কারণে গভীর শোকাভিভূত।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি