back to top

ক্ষতিকর রাসায়নিকে খাদ্য উৎপাদন: জরিমানা গুণল বাকলিয়ার ৪ প্রতিষ্ঠান

র‌্যাব-বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযান

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানান অপরাধের দায়ে ওই এলাকার ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানো এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়াই সাধারণ জনগণের নিকট বিক্রয়পূর্বক প্রতারণা করে আসছে কতিপয় অসাধু ব্যবসায়ী।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম এবং বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রতিটি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল নিয়ন্ত্রণে এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৭’র অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি