back to top

চন্দনাইশে বাইক-সাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৩৫

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাস্থ শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কের বড়ুয়ার টেক এলাকায় মোটরসাইকেল ও বাই সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দু’জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও একজন।

নিহতরা হলেন, মোটর সাইকেল আরোহী সানু ধর (২৫) ও বাই সাইকেল আরোহী স্বপন দে। হাসপাতালে চিৎিসাধীন আছে অপর বাইক আরোহী বিশ্বজিৎ ধর (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সানু ও বিশ্বজিৎ চট্টগ্রাম থেকে বাইক নিয়ে গ্রামের বাড়ি আমিরাবাদ যাওয়ার পথে বড়ুয়ার টেক এলাকায় বাই সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে তিনজন গুরুতর আহত হন। তাদের প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সানু ধর ও স্বপন দে’র মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খাঁন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি