back to top

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অচেনা ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ১৪:০২

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ বয়সী অচেনা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,পূর্ব খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রামমুখী লেনে ট্রেনে কাটা পড়া অচেনা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে জানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ তথ্য নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রাশেদ রানা জানান, মরদেহটি উদ্ধারের পর প্রথমিকভাবে দেখা যায়, মাথাসহ লাশের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

লাশের শরীরে কালো প্যান্ট ও সাদা কালো চেক শার্ট ছিল। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি