back to top

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০৫:৪৫

সিটিজি নিউজ টুডে: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম আমির হোসেন (২৩)। সে একই উপজেলার পোমরা ইউনিয়ন বারো আউলিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার গোলাম হোসেন ওরফে আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালিরহাট বাজার থেকে বার আউলিয়া মাজারগামী সুইচগেট সংলগ্ন পাকা সড়কের ওপর সন্দেহভাজন হিসেবে আমির হোসেন (২৩) নামের এক যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি